ছোট গল্প

সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৬

দৈত্যরা

সত্য এখন মিথ্যা রে ভাই
মিথ্যা এখন সত্য
সত্য এখন বলতে গেলে
তেড়ে আসে দৈত্য।।
দৈত্যরা সব মিথ্যাবাদী আমরা সবাই জানি হুজুর হুজুর করে আবার আমরা তাদের মানি।।
দৈত্যরা সব লুটের রাজা বাজাচ্ছে তারা তুড়ি আমজনতা বলতে গেলে বের করতে চায় ভুড়ি।।
এত কিছু দেখে রে ভাই চুপ থাকে না মুখ যদিও কাঁপে ভয়ে আমার দুরুদুরু বুক।
তাই তো একটু সাহস নিয়ে লিখলাম এই ছড়া আমিও কিন্তু মনে মনে ভয়ে দিশেহারা।

রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬

গান

তুই কেমন আছিস বল?? তোর বিরহে আজও আামার ঝরে আঁখি জল।। তুই কেমন আছিস বল?? তোর বসতি এই অন্তরে নাই কোন রে ছল।। তুই কেমন আছিস বল?? তোর কারণে এই বুকেতে বইছে দুখের ঢল।। তুই কেমন আছিস বল?? তোর কারণে আমি এখন কাঁদছি অবিরল।। তুই কেমন আছিস বল?? তোর কারণে এখন আমি হয়েছি আধা পাগল।। তুই কেমন আছিস বল?? তোরে খুঁজি আকাশ পাতাল খুঁজি জল-স্থল।। তুই কেমন আছিস বল?? তুই আমার বুকের জমিন তুই রে মনোবল।। তুই কেমন আছিস বল?? তুই যে আমার বুকের মাঝে কাল যমুনার ঢল।। তুই কেমন আছিস বল?? তোর বিরহে এখন আমি কবিতা লিখি অনর্গল।। তুই কেমন আছিস বল?? তুই যে আমার আঁধার রাতের আলোর ঝলমল।। তুই কেমন আছিস বল?? তোরে ছাড়া বল রে আমি কেমন বাঁচি বল।।

কবিতায় ভালোবাসা

শব্দরা জোট বাঁধে মাথার ভিতর
তখন কেমন জানি করে আমার অন্তর।।
বসে যাই কম্পিউটারে লিখি দু’চার লাইন
লাইক কমেন্ট পাই লাগে বড় ফাইন।।
কবিতা হয় কি না তা জানি না আমি
পাঠক দাম দিলেই তা হবে দামী।।
পাঠকের ভালোবাসা কবির সম্বল
শীতের রাতের যেন ওমের কম্বল।।
কবিতাই প্রথম সুর বাজায় মানব মনে
থেকো পাঠক আমরণ কবিতার সনে।।