তুই কেমন আছিস বল??
তোর বিরহে আজও আামার ঝরে আঁখি জল।।
তুই কেমন আছিস বল??
তোর বসতি এই অন্তরে নাই কোন রে ছল।।
তুই কেমন আছিস বল??
তোর কারণে এই বুকেতে বইছে দুখের ঢল।।
তুই কেমন আছিস বল??
তোর কারণে আমি এখন কাঁদছি অবিরল।।
তুই কেমন আছিস বল??
তোর কারণে এখন আমি হয়েছি আধা পাগল।।
তুই কেমন আছিস বল??
তোরে খুঁজি আকাশ পাতাল খুঁজি জল-স্থল।।
তুই কেমন আছিস বল??
তুই আমার বুকের জমিন তুই রে মনোবল।।
তুই কেমন আছিস বল??
তুই যে আমার বুকের মাঝে কাল যমুনার ঢল।।
তুই কেমন আছিস বল??
তোর বিরহে এখন আমি কবিতা লিখি অনর্গল।।
তুই কেমন আছিস বল??
তুই যে আমার আঁধার রাতের আলোর ঝলমল।।
তুই কেমন আছিস বল??
তোরে ছাড়া বল রে আমি কেমন বাঁচি বল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন